বাফুফের জরুরি সভা আজ

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ০৭:৩২

আবু নাইম সোহাগ ইস্যুতে বাফুফের জরুরি সভা আজ হবে সেটি আগেই জানিয়েছিলেন সভাপতি কাজী সালাহউদ্দিন। একাধিক সহসভাপতি ঢাকায় না থাকায় সভাটি শনিবার করতে পারেননি। আজকেও পিছিয়ে যাচ্ছিল। কারণ কোনো একজন সহসভাপতি থাকতে পারবেন না। এই অবস্থায় সভা পিছিয়ে গেলে সমালোচনা হতে পারে। আজ বিকাল ৪টায় জরুরি সভা ঢাকা হয়েছে। গতকাল সালাহউদ্দিন বলছিলেন, ১০ মিনিটের মধ্যে শেষ হবে। আর সহসভাপতি আতাউর রহমান মানিক বলছিলেন কয়েক ঘণ্টা লাগবে। 

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ নেই। এখন তার বদলে কে দায়িত্ব পালন করবেন। সেটি নিয়ে আজ আলোচনা হবে। তবে তার চেয়েও বড় কথা হচ্ছে সোহাগ ইস্যুতে যা হয়ে গেছে তা থেকে উত্তরণের পথ খুঁজতে সভায় বসবে বাফুফে। 

যেসব বিষয় নিয়ে ফিফার এথিকস কমিটি দায়ভার সোহাগকে দিয়েছে সেসব বিষয় নিয়ে তদন্ত করবেন। ঘরের ভেতর থেকে কীভাবে এসব হয়েছে তা নিয়ে প্রয়োজনে তদন্ত করতে চান সালাহউদ্দিন। দায়িত্ব পালনে যারা অবহেলা করেছেন তাদেরকে সামনে আনতে চায় বাফুফে। ফিফা বলছে না টাকা চুরি হয়ে গেছে। টাকা খরচের প্রক্রিয়াগুলো যেভাবে হয়েছে তা স্বচ্ছ না। নিয়ম মেনে টেন্ডার প্রক্রিয়া করা হয়নি। সোহাগ দীর্ঘদিন ধরে এই পদে রয়েছেন। তিনি কেন ভুল করেছেন তা নিয়ে প্রশ্ন তুলেছে ফিফা। দায়িত্বে অবহেলা পেয়েছে ফিফা। আর ফেডারেশনের সাধারণ সম্পাদককে গুরুত্ব দেয় ফিফা।  

 

ইত্তেফাক/ইআ