গুলশান-বনানী-বারিধারা-ধানমন্ডি

বাণিজ্যিকভাবে ব্যবহার হওয়া আবাসিক ভবনসমূহ চিহ্নিত করার সুপারিশ

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ০৩:০২

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা ও ধানমন্ডি এলাকার যেসব আবাসিক ভবন বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে সেগুলো চিহ্নিত করতে স্পেশাল টাস্কফোর্স গঠনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে পার্লামেন্ট মেম্বারস ক্লাবে অনুষ্ঠিত বৈঠকে বিশেষ আমন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন। 

বৈঠকে হোটেল সোনারগাঁও ও হোটেল ইন্টারকন্টিনেন্টালে পর্যটকদের ওপর অতিরিক্ত ৫ শতাংশ ট্যাক্স কমিয়ে আগামী ১ মে থেকে ১ দশমিক ৫ শতাংশ করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি। পর্যটনশিল্প বিকাশে পার্বত্য চট্টগ্রাম, সুন্দরবন ও সোনারগাঁওকে এক্সক্লুসিভ জোন করার জন্যও কমিটি সুপারিশ করেছে। কমিটির সদস্য পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আশেক উল্লাহ রফিক, সৈয়দা রুবিনা আক্তার ও কানিজ ফাতেমা আহমেদ অংশ নেন।

 

ইত্তেফাক/ইআ