উত্তরায় বিজিবি মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১২:১০

রাজধানীর উত্তরায় বিজিবি মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে যায় একেএকে ৫টি ইউনিট। 

ফায়ার সার্ভিস সদরদপ্তরের কন্ট্রোলরুম থেকে আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

ইত্তেফাক/কেকে