২০১৯-২০ অর্থবছরে রপ্তানি খাতে অবদান রাখায় ৭১টি প্রতিষ্ঠান জাতীয় রপ্তানি ট্রফি পেয়েছে। গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি 'বঙ্গবন্ধু রপ্তানি ট্রফি'সহ ২৮ খাতের ৭১ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে 'জাতীয় রপ্তানি ট্রফি' তুলে দেন।
২০১৯-২০ অর্থবছরে সর্বোচ্চ রপ্তানি আয়ের ভিত্তিতে ইউনিভার্সেল জিন্স লিমিটেডকে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি দেওয়া হয়। ২০১৯-২০ অর্থবছরে তৈরি পোশাকের ওভেন ক্যাটাগরিতে স্বর্ণপদক পেয়েছে হা-মীম গ্রুপের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস। এই ক্যাটাগরিতে মোটেক্স আউট ওয়্যার রৌপ্যপদক এবং তারাশিমা অ্যাপারেলস ব্রোঞ্জ পদক পেয়েছে।
নিটওয়্যার ক্যাটাগরিতে স্বর্ণপদক পেয়েছে জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ। রৌপ্যপদক পেয়েছে স্কয়ার ফ্যাশনস এবং ব্রোঞ্জ পদক পেয়েছে ফ্লামিংগো ফ্যাশন। সব ধরনের সুতা ক্যাটাগরিতে স্বর্ণপদক পেয়েছে স্কয়ার টেক্সটাইল। এছাড়া রৌপ্য এবং ব্রোঞ্জপদক পেয়েছে যথাক্রমে—বাদশা টেক্সটাইলস এবং ভিয়েলাটেক্স স্পিনিং। টেক্সটাইল ফেব্রিক্সে স্বর্ণপদক পেয়েছে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স। রৌপ্যপদক পেয়েছে এনভয় টেক্সটাইলস এবং ব্রোঞ্জপদক পেয়েছে হা-মীম ডেনিম। হোম ও স্পেশালাইজড টেক্সটাইল খাতে স্বর্ণপদক পেয়েছে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স। টেরিটাওয়েলে স্বর্ণপদক পেয়েছে নোমান টেরিটাওয়েল মিলস ।
হিমায়িত খাদ্য খাতে বিডি সি ফুড স্বর্ণপদক, ক্রিমসন রোসেলা সি ফুড রৌপ্যপদক এবং এমইউসি ফুডস ব্রোঞ্জপদক পেয়েছে। কাঁচা পাট খাতে স্বর্ণপদক পেয়েছে ইন্টারন্যাশনাল জুট ট্রেডার্স এবং রৌপ্যপদক পেয়েছে উত্তরা পাট সংস্থা। পাটজাত দ্রব্যে স্বর্ণপদক পেয়েছে আকিজ জুট মিলস এবং রৌপ্যপদক পেয়েছে জনতা জুট মিলস । আর ব্রোঞ্জপদক পেয়েছে করিম জুট স্পিনার্স ।
চামড়াজাত পণ্যে পিকার্ড বাংলাদেশ স্বর্ণপদক এবং এবিসি ফুটওয়্যার ইন্ডাজি রৌপ্যপদক লাভ করে। ফুটওয়্যার খাতে স্বর্ণপদক পেয়েছে বে-ফুটওয়্যার। এছাড়া এফবি ফুটওয়্যার রৌপ্যপদক ও আকিজ ফুটওয়্যার ব্রোঞ্জপদক পেয়েছে । কৃষিজ পণ্যে (তামাক ব্যতীত) স্বর্ণপদক পেয়েছে মনসুর জেনারেল ট্রেডিং লিমিটেড। আল আজমী ট্রেড ইন্টারন্যাশনাল রৌপ্যপদক এবং এলিন ফুডস ট্রেড ব্রোঞ্জপদক পেয়েছে।
কৃষি প্রক্রিয়াজাত পণ্যে (তামাকজাত পণ্য ব্যতীত) প্রাণ ডেইরি স্বর্ণপদক, প্রাণ এগ্রো লিমিটেড রৌপ্য এবং হবিগঞ্জ এগ্রো ব্রোঞ্জপদক পেয়েছে। ফুল-ফলিয়েজ ক্যাটাগরিতে স্বর্ণপদক পেয়েছে রাজধানী এন্টারপ্রাইজ হস্তশিল্পজাত পণ্য খাতে কারুপণ্য রংপুর স্বর্ণপদক, বিডি ক্রিয়েশন রৌপ্য এবং ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস ব্রোঞ্জপদক পেয়েছে । প্লাস্টিক পণ্য খাতে বেঙ্গল প্লাস্টিকস স্বর্ণপদক, ডিউরেবল প্লাস্টিক রৌপ্য এবং বঙ্গ প্লাস্তিক ইন্টারন্যাশনাল ব্রোঞ্জপদক পেয়েছে।
সিরামিক সামগ্রী খাতে স্বর্ণপদক পেয়েছে শাইনপুকুর সিরামিকস এবং রৌপ্যপদক পেয়েছে আর্টিসান সিরামিকস। হালকা প্রকৌশল খাতে এমঅ্যাডইড সাইকেলস স্বর্ণপদক, মেঘনা বাংলাদেশ রৌপ্য এবং ইউনিগ্লোরি সাইকেল কম্পোনেন্টস ব্রোঞ্জপদক পেয়েছে।
ইলেকট্রিক ও ইলেকট্রনিকস পণ্য খাতে এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড স্বর্ণপদক এবং বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ রৌপ্যপদক পেয়েছে। অন্যান্য শিল্পজাত পণ্য খাতে মেরিন সেফটি সিস্টেম স্বর্ণপদক, তাসনিম কেমিক্যালস কমপ্লেক্স লিমিটেড রৌপ্য এবং বিএসআরএম স্টিলস ব্রোঞ্জপদক পেয়েছে।
ফার্মাসিউটিক্যাল পণ্যে স্বর্ণপদক পেয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এছাড়া স্কয়ার ফার্মাসিউটিক্যালস রৌপ্য এবং নিপ্রো জেএমআই কোম্পানি ব্রোঞ্জপদক পেয়েছে। কম্পিউটার সফটওয়্যার ক্যাটাগরিতে স্বর্ণপদক পেয়েছে সার্ভিস ইঞ্জিন লিমিটেড। আর রৌপ্যপদক পেয়েছে গোল্ডেন হার্ভেস্ট ইনফোটেক। ইপিজেডভুক্ত বাংলাদেশি মালিকানাধীন তৈরি পোশাক ক্যাটাগরিতে স্বর্ণপদক পেয়েছে প্যাসিফিক জিন্স। এনএইচটি ফ্যাশন লিমিটেড রৌপ্য এবং শাশা ডেনিমস ব্রোঞ্জপদক পেয়েছে। ইপিজেডভুক্ত বাংলাদেশি মালিকানাধীন অন্যান্য পণ্য ক্যাটাগরিত স্বর্ণপদক পেয়েছে ফারদিন এক্সেসরিজ এবং রৌপ্যপদক পেয়েছে আর এম ইন্টারলাইনিংস।
প্যাকেজিং ও এক্সেসরিজ পণ্য খাতে মনট্রিমস লিমিটেড স্বর্ণ, এমঅ্যান্ডইড প্যাকেজিং রৌপ্য এবং ইউনিগ্লোরি পেপার অ্যান্ড প্যাকেজিং ব্রোঞ্জপদক পেয়েছে। অন্যান্য প্রাথমিক পণ্যে স্বর্ণপদক পেয়েছে অর্কিড ট্রেডিং করপোরেশন এবং রৌপ্যপদক লাভ করেছে নিহাও ফুড কোং লিমিটেড।
অন্যান্য সেবা খাতে স্বর্ণপদক পেয়েছে এক্সপো ফ্লেইট লিমিটেড এবং রৌপ্যপদক পেয়েছে মীর টেলিকম। নারী উদ্যোক্তা খাতে স্বর্ণপদক পেয়েছে পাইগুনিয়ার নিটওয়ার্স। এছাড়া বী-বন নিটওয়ার রৌপ্য এবং ইব্রাহিম নিট গার্মেন্টস ব্রোঞ্জপদক পেয়েছে।
