নাশকতার মামলায় দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১৭:১৪

সাতক্ষীরার শ্যামনগরে নাশকতা মামলায় দুই চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে দিকে উপজেলার গাবুরা এলাকার নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন শ্যামনগর উপজেলার গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাছুদুল আলম এবং বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।

শ্যামনগর থানার ওসি মো. নূরুল ইসলাম বাদল বলেন, নাশকতার মামলায় দুই চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/এবি/পিও