ভুল তথ্যে বিশ্বাস নয়, আসল পণ্যও রয়েছে বাজারে

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ২০:২৩

চারদিকে নকল পণ্য আর ভেজাল ধরতে নিয়মিত অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রায়ই জরিমানার কবলে পড়তে হয় বিভিন্ন প্রতিষ্ঠানকে। তবে ব্যতিক্রম যে নেই তা নয়। আবার অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে পড়ার ঘটনাও ঘটে।

যেমন ৭ এপ্রিল একটি অভিযানে ‘সাজগোজে’র বেইলিরোড শোরুমে মোড়কে আমদানিকারকের স্টিকারে উপরে এমআরপি উল্লেখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৪০ হাজার টাকা জরিমানা করে। এর পরিপ্রেক্ষিতে তখনই জরিমানার টাকা প্রদান ও তাদের জানতে চাওয়া সব প্রশ্নের উত্তর দেয়া হয়।

কিন্তু পরে দেখা যায় এই অভিযান নিয়ে ভুল তথ্য ছড়িয়ে পড়ে যেখানে উল্লেখ করা হয়, সাজগোজের পণ্যের মান সন্দেহজনক। কিন্তু এই অভিযানের কোথাও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা সাজগোজের পণ্যের মান নিয়ে কোনও প্রশ্ন বা সন্দেহ প্রকাশ করেননি। কেবলমাত্র মোড়কজাত আইনে তারা জরিমানা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত দ্বায়িত্ব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার ভুল প্রচারণার বিষয়টি উল্লেখ করে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে বলেন অভিযানের বিষয়ে ভুল তথ্য ছড়ানোও একটি অপরাধ।

তিনি আরও বলেন, ঈদের পরে  প্রসাধনী ব্যাবসায়ী এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মিলে একটি সেমিনারের মাধ্যমে মোড়কজাত আইন নিয়ে আরও বিস্তারিত ভাবে আলোচনা করবেন। 

ইতিমধ্যেই গুজব ছড়ানোর অভিযোগ এনে সংশ্লিষ্টদের বিপরীতে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করেছে সাজগোজ কর্তৃপক্ষ।

এদিকে, ১৫ এপ্রিল শনিবার সাজগোজের বসুন্ধরা সিটি শোরুমে অভিযান চালায়  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। গভীরভাবে নীরিক্ষা করার পর তারা উপস্থিত সবাইকে জানায় সাজগোজে বিক্রয় করার জন্য রাখা সব পণ্য আসল।

ইত্তেফাক/এসসি

এ সম্পর্কিত আরও পড়ুন