অপেক্ষার অবসান শেষে কলকাতা নাইট রাইডার্সের একাদশে জায়গা পেলেন লিটন দাস। প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে যান বাংলাদেশি এই ব্যাটার। দলের সঙ্গে যোগ দেওয়ার পর টানা দুটি ম্যাচে একাদশে জায়গা হয়নি এই ব্যাটারের।
তবে বৃহস্পতিবার (২০ এপ্রিল) দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে একাদশে জায়গা পেয়েছেন লিটন। এই ম্যাচেই অভিষেক হচ্ছে তার। লিটনের সঙ্গে দলে জায়গা পেয়েছেন সাকিব আল হাসানের জায়গা দলে আসা জেসন রয়। বাদ পড়েছেন ওপেনার ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ।
অন্যদিকে দিল্লির একাদশ থেকে বাদ পড়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। দিল্লির হয়ে দুই ম্যাচে মাঠে নামলেও নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। আর তাই কলকাতার বিপক্ষে একাদশে জায়গা হয়নি মুস্তাফিজের।
