অপেক্ষার অবসান শেষে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অভিষেক হয় লিটন দাসের। তবে অভিষেক রাঙাতে পারলেন না বাংলাদেশি এই ব্যাটার।
মাত্র ৪ রান করে সাজঘরে ফিরে গেছেন লিটন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে জেসন রয়ের সঙ্গে ওপেনিংয়ে নামেন লিটন। ইনিংসের প্রথম ওভারে ইশান্ত শর্মার বলে চার মেরে ভালো শুরুর আভাস দেন এই ব্যাটার। তবে দ্বিতীয় ওভারেই আউট হন তিনি।
ইনিংসের দ্বিতীয় ওভারে দিল্লির পক্ষে বোলিংয়ে আসেন মুকেশ কুমার। ওভারের শেষ বলে পুল করতে গিয়ে লালিত যাদবের হাতে ধরা পড়েন লিটন। ৪ বলে ৪ রান করে ফিরে যেতে হয় লিটনকে।
