মুনতাসির তুষারের ‘গানের মিছিল’

আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ২২:০১

‘গানের মিছিল’ নিয়ে আসছেন তরুণ সংগীত পরিচালক মুনতাসির তুষার। তার নতুন কাজ নিয়ে তিনি হাজির হচ্ছেন এবার। স্বাধীনতার ৫২ বছর পূর্তি উপলক্ষে ‘অক্ষর রেকর্ডস’ থেকে ৫২টি মৌলিক গান নিয়ে আসছেন তিনি। তুষারের সুর ও সংগীতে গানগুলোয় কণ্ঠ দিয়েছেন নবীন-প্রবীণ ৪৬ জন সংগীতশিল্পী।

গানগুলোর কথা লিখেছেন এনামুল হক, রাজীব হাসান, গালিব সর্দার, মাহী ফ্লোরা, টি ডাবলু সৈনিক, তোফায়েল তপন, শারমিন মিলি, হোসেন মুন্নি, দিলরুবা শিপলা, শারমিন, এইচ খোকা, লিটন হায়দার, মারুফ, আহমুদুল হাসান, অর্নব।

মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন জিশান আহমেদ, সালমান জাইম, নির্ঝর, মেহরাব সকাল, সম্রাট, জয় বড়ুয়া, নবারুন, শিভাম।

গান করেছেন যথাক্রমে অবন্তি  সিঁথি, আবিদা জাকির, ইফতেখারুল ইসলাম, আলোক সেন, রেহান রাসুল, স্বপ্নিল সজীব, মেহরিন মাহমুদ, শাওন গান ওয়ালা, ফাইয়াজ , তানভীর, টি ডাবলু সৈনিক, মনটি, স্বপ্নিল রাজীব, নয়ন,পল্লবী, পারভেজ, শ্রাবণী, শুভাশিস, প্রিয়, আঁচল, সম্রাট আহমেদ, সুজন আরিফ, সুকন্যা, তানভীর আলম সজীব, সালমান, সাব্বির নাসির, রুদ্র, কাম্রুজ্জামান রাব্বি, ঋতু রাজ, হোসেন রনি, জাকির,সূর্য, তারিক মৃধা, শম্পা দাশ লাবণী শাহরিয়ার, খাইয়রুল ওয়াশী, মেজবাহ বাপ্পি, নিশিতা বড়ূয়া, বেলাল খান, মনির বাঊলা, মাখন মিয়া, মিলন মাহমুদ।

মুনতাসির তুষার বলেন, ‘শিল্পী তার নিজস্ব গান নিয়েই বেঁচে থাকুক এমন প্রত্যাশাকে সামনে রেখেই এ ধরনের গানের প্রজেক্ট সম্পন্ন করেছি। দীর্ঘ অপেক্ষার পালা শেষে অক্ষর অরিজিনাল ‘গানের মিছিল’ শিরোনামে ৫২টি মৌলিক গান উপহার দিতে চলেছি। আশা করি শ্রোতাদের মনে এই গান দোলা দেবে।’

ইত্তেফাক/বিএএফ