এবার নিজ শহরেই বোমা ফেললো রাশিয়া!

আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ১২:২৭

ইউক্রেন সীমান্তের কাছে বেলগোরদ শহরে রাশিয়ার একটি যুদ্ধবিমান দুর্ঘটনাক্রমে বোমা বর্ষণ করেছে। এতে দুই নারী আহত হয়েছেন এবং বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি। 

বিস্ফোরণের ফলে শহরের কেন্দ্রস্থলে প্রায় ২০ মিটার (৬০ ফুট) চওড়া একটি বিশাল গর্ত তৈরি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের ফলে শহরের কেন্দ্রস্থলে প্রায় ২০ মিটার (৬০ ফুট) চওড়া একটি বিশাল গর্ত তৈরি হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ভাচেস্লাভ গ্লাডকভ। দেশটির মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার (২০ এপ্রিল) স্থানীয় সময় ১০টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে।

আঞ্চলিক গভর্নর ভাচেস্লাভ গ্লাডকভ।

ভুল করে একটি এসইউ-৩৪ যুদ্ধবিমান দিয়ে এই হামলা চালানো হয়। বেলগোরদ শহরটি ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ২৫ মাইল দূরে অবস্থিত। এটি ইউক্রেনের দ্বিতীয় শহর খারকিভের ঠিক উত্তরে অবস্থিত। ইউক্রেন যাওয়ার পথে রাশিয়ার জেট বিমানগুলো নিয়মিত এই শহরের উপর দিয়ে উড়ে যায়।

ইত্তেফাক/ডিএস