দক্ষিণ আফ্রিকায় একই পরিবারের ১০ জনকে গুলি করে হত্যা

আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ২১:১০

দক্ষিণ আফ্রিকায় একই পরিবারের ১০ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে পাইটারম্যারিজবার্গ শহরের কাছে ওই পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে। এতে ওই পরিবারের সাতজন নারী এবং তিনজন পুরুষ সদস্য নিহত হয়েছে।

এই ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। এর মধ্যে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে এবং একজন এখনো পলাতক। হামলার উদ্দেশ্য এখন পর্যন্ত জানা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

দক্ষিণ আফ্রিকা পৃথিবীর মধ্যে এমনি একটি দেশ যেখানে হত্যাকাণ্ডের হার অনেক বেশি।

ইত্তেফাক/এসআর/ জেডএইচ