‘জনগণের আস্থা আমাদের একমাত্র শক্তি’

আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ২১:১০

শরিয়তপুরের নড়িয়া ও সখিপুর উপজেলার দরিদ্র খেটে খাওয়া ৪০০ পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিজস্ব অর্থায়নে ঈদ উপহার দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী। পাশাপাশি আরও ২০০ পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়। আজ শুক্রবার নড়িয়া উপজেলায় এক অনুষ্ঠানের মাধ্যমে এগুলো বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি স্পিকার কর্ণেল (অব:) শওকত আলীর সহধর্মিণী মাজেদা শওকত আলী। 

ডা. খালেদ শওকত আলী উপস্থিত জনসাধারণের সামনে বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতাই আমাদের দেশের অভূতপূর্ব উন্নয়নের মূল চাবিকাঠি। জনগণের আস্থা আমাদের একমাত্র শক্তি। আমরা বিশ্বাস করি শেখ হাসিনার গ্রহণ করা পদক্ষেপ 'ভিশন ২০৪১' বাস্তবায়নে জনগণ আমাদের পাশে থাকবে। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই আমার- আপনার, আমাদের সবার।

ছবি: সংগৃহীত

তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে আসতে চাইছে না। কারণ, তারা জানে তাদের প্রতি জনগণের কোনো আস্থা নেই। একদিকে বিএনপি নির্বাচনে না আসার ঘোষণা দিয়েছে। অন্যদিকে কিন্তু তাদের নেতারা ঠিকই নির্বাচনী প্রচারণা করছেন। এতেই প্রমাণ হয় তাদের সাংগঠনিক অবস্থা কতটা দূর্বল। দলটির তৃণমূল নেতাদেরই তাদের কেন্দ্রীয় নেতারদের ওপর কোনো আস্থা নেই, জনগণ কিভাবে আস্থা রাখবে। জনগণের একমাত্র আস্থার জায়গা বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনা।’

ইত্তেফাক/বিএএফ