ঈদে সালমান খানের সিনেমা মানেই দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। তবে এবারে খানিক নিভু নিভু সালমানের বাজার। বরই কম ওপেনিং পেল সালমানের কিসি কা ভাই কিসি কি জান। এর আগে সালমানের ঈদ রিলিজে চোখ রাখলে যা আরও স্পষ্ট হবে।
চার বছর পর ঈদে হলে এল সালমান খানের কোনও ছবি। তাই প্রত্যাশা ছিল বিশাল। কিন্তু তা পুরোপুরি হয়তো পূরণ করতে পারল না কিসি কা ভাই কিসি কি জান। প্রথম দিনে ছবি ভারতীয় বক্স অফিস থেকে আয় করল ১৫ কোটি। যা আপাতদৃষ্টিতে খুব খারাপ না হলেও, সালমান খানের সিনেমা হিসেবে (তাও আবার ঈদ রিলিজ) খানিক হতাশাজনক তো বটেই।
বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইট করেছেন যে ছবিটি তার প্রথম দিনে ১৫.৮১ কোটি আয় করেছে। টুইটে লেখেন, ‘#KisiKaBhaiKisiKiJaan ১ম দিনে অপ্রতিরোধ্য। আরও বেশি যখন কেউ এটিকে ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত সালমান খানের ঈদ রিলিজের সাথে তুলনা করে। মেট্রো সিটিতে দুর্বল, মাসপকেটে ভালো, কিন্তু দুর্দান্ত নয়। আজ (ঈদে) ছবিকে ব্যবসা বাড়াতে লাফ দিতেই হবে। শুক্র ১৫.৮১ কোটি।’
সালমান খানের ঈদ রিলিজের মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করেছিল ভারত ৪১ কোটি। সবচেয়ে বড় কথা ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর প্রথম দিনের আয় সালমানের কেরিয়ারের বিগেস্ট ফ্লপ হিসেবে চিহ্নিত রেস ৩ এবং টিউবলাইট-এর থেকেও কম। সূত্র: হিন্দুস্থান টাইমস।
