ভারতের ‘ম্যানগ্রোভ ম্যান' মুরুকেশন

আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ২১:৫৮

ভারতের কেরালা রাজ্যের এক সাবেক জেলে বন্যা ও সাগরের পানির উচ্চতা বৃদ্ধি থেকে নিজ এলাকা বাঁচাতে ম্যানগ্রোভ গাছ লাগান।

২০১৪ সাল থেকে এখন পর্যন্ত তিনি প্রায় এক লাখ গাছ লাগিয়েছেন।

কেরালার কোচির ভাইপিন দ্বীপ আরব সাগরের তীরে অবস্থিত। মুরুকেশন টি পি সেখানে থাকেন। বন্যা ও সাগরের পানির উচ্চতা বাড়ার কারণে তার এলাকার অনেকে অন্যত্র চলে গিয়েছেন। তবে মুরুকেশন সেখানেই থেকে গিয়ে পরিস্থিতি বদলানোর চেষ্টা করছেন। সৈকতের ধার ধরে তিনি নিয়মিত ম্যানগ্রোভ গাছের চারারোপণ করে থাকেন। ‘‘এটা উপকূলীয় এলাকা। ম্যানগ্রোভের কারণে সাগরের পানি এলাকায় ঢুকতে পারে না,'' বলে জানান তিনি।

আট ইঞ্চি বাঁশের মধ্যে চারা রোপণ করেন মুরুকেশন। প্রথমে বাঁশ অর্ধেক করে তারমধ্যে মাটি ঢুকিয়ে দড়ি দিয়ে বেঁধে তার ভেতরে চারা রোপণ করেন তিনি।

আমৃত্যু এই কাজ করে যেতে চান মুরুকেশন। 

ইত্তেফাক/জেডএইচ