সড়কে প্রাণ গেল ১০ বছরের শিশুর

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১৫:৩৪

মেহেরপুরে ঈদের দিন সড়কে প্রাণ হারালো ১০ বছরের শিশু।

নিহত সাদিয়া খাতুন মেহেরপুর গাংনীর বাওট গ্রামের বাজারপাড়ার জিয়ারুল ইসলামের মেয়ে।

মেহেরপুর কুষ্টিয়া সড়কের বাওট বাজারে শনিবার বিকেল সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, শিশু সাদিয়া বাড়ির পার্শ্বে সড়ক পার হচ্ছিল। এমন সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ইত্তেফাক/আরএজে