ভারতের ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্টারের সফল উৎক্ষেপণ

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১৪:৪৫

শনিবার (২২ এপ্রিল) ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্টারের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। ওড়িশা সফলভাবে উপকূল থেকে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর উৎক্ষেপণ করেছে। দেশটির নৌবাহিনী ও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) বরাত দিয়ে এ তথ্য জানায় হিন্দুস্তান টাইমস।

এক বিবৃতিতে ডিআরডিও জানিয়েছে, প্রতিপক্ষের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা নিষ্ক্রিয় করতে শনিবার ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্টার সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। সফল উৎক্ষেপণের পর নৌবাহিনী ও ডিআরডিওকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্টার

প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, আধুনিক যুদ্ধ প্রকৌশলে ভারত ধীরে ধীরে আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাচ্ছে। আজকের সফল উৎক্ষেপণ একটি মাইলফলক। খুব কম দেশেই এন্ডো-অ্যাটমোসফেরিক ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র রয়েছে। 

ফলে এই সফল পরীক্ষার মধ্য দিয়ে ভালো অবস্থান তৈরি করেছে ভারত। এই ক্ষেপণাস্ত্রটি অন্যান্য দেশ থেকে আসা শত্রুর ক্ষেপণাস্ত্রগুলো সনাক্ত ও ধ্বংস করার ক্ষমতা রাখে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

উল্লেখ্য, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা গত মার্চে দেশটির প্রযুক্তিতে তৈরি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। উড়িষ্যার চণ্ডীপুর টেস্ট সেন্টারে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 'ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য' ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

ইত্তেফাক/ডিএস