বিশেষ অভিযানে শিবচর প্রথম দিনেই ৩১ মোটরসাইকেল জব্দ 

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১৫:৩৯

মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনা অনুসারে বিশেষ অভিযান চালিয়েছে ৩১ মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

প্রথম দিন শনিবার (২২ এপ্রিল) গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স না থাকাসহ বিভিন্ন কারণে মোটরসাইকেলগুলো জব্দ করে পুলিশ।

শিবচর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, তার নেতৃত্বে শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায় শিবচর থানা পুলিশ। অভিযান চলাকালে গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স না থাকা, হেলমেট না থাকা, অপ্রাপ্ত বয়স্ক চালকসহ বিভিন্ন কারণে মোটরসাইকেল জব্দ করা হয়।

এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

ইত্তেফাক/আরএজে