স্বামীর পা ছুঁয়ে সালাম করলেন মাহিয়া মাহি

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১৩:১০

দেশের শোবিজ তারকারা তাদের ভক্তদের নানাভাবে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদের নতুন জামা পরে ছবি তুলে, কেউবা ঈদের অনুভূতি জানিয়ে স্ট্যাটাস দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তবে চিত্রনায়িকা মাহিয়া মাহির নিজের ঈদ পালনের গল্পটি ভিন্ন।

সেখানে মাহিয়া মাহি স্বামী রাকিবের পা ছুঁয়ে সালাম করছেন, এমন একটি ছবি নিজেই ফেসবুকে দিয়ে ক্যাপশনে লিখেছেন- আলহামদুলিল্লাহ, আমাদের ঈদ। পরে ঈদ পালন শেষে ছবিগুলো পোস্ট করেছেন তিনি। এ সময় মাহি সন্তান কোলেও কয়েকটি ছবি পোস্ট করেন।

সম্প্রতি মা হয়েছেন এ অভিনেত্রী। মার্চের শেষভাগে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি পুত্রসন্তানের জন্ম দেন। ২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী রকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

ইত্তেফাক/এসজেড