সেলিম আল দীন পাঠাগারের সৃজনশীল বৃত্তি প্রদান

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১৬:০৯

টাংগাইলের সখীপুরে সেলিম আল পাঠাগার খুদে শিক্ষার্থীদের বৃত্তি দিল। সোমবার (২৪ এপ্রিল) সকালে পাঠাগারের নিজস্ব কার্যালয়ে ‘ইসলামী কর্নারের’ও উদ্বোধন করা হয়।

পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও কলামিস্ট ড. হারুন রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন টাংগাইল জেলা পরিষদ সদস্য আনোয়ার হোসেন তালুকদার। বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস শিকদার, আ. হালিম, আতিকুর রহমান দুলাল, শাহাদত শাহজাহান, শাহীন মাহমুদ, মাইন উদ্দিন, তুষার হাসান, ফেরদৌস আরা ডায়না।

অনুষ্ঠানে ২০ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির পুরস্কার তুলে দেয়া হয়।

ইত্তেফাক/এসসি