জার্মানিতে ঈদুল ফিতর উদযাপন

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১৮:০৩

ইউরোপের অন্যান্য দেশে মতো জার্মানিতেও উদযাপিত হয়েছে মুসলমানদের ধর্মীয় বৃহৎ ঈদুল ফিতর উৎসব। শুক্রবার (২১ এপ্রিল) জার্মানির বিভিন্ন শহরে মসজিদ, খোলা মাঠসহ হলরুমে একত্রিত হয়ে ঈদুল ফিতর এর নামাজ আদায় করেছেন প্রবাসি বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলমান।

বাংলাদেশি অধ্যুষিত ফ্রাংকফুট শহরের মাবিন মসজিদ ও বায়তুল হামদ মসজিদে একাধিক ঈদের জামাত হয়েছে। ফ্রাংঙ্কফোট প্রবাসীদের উদ্যোগে এখানে ‌‘প্রবাসী বাংলাদেশ’ নামে গ্রিসহাইম হলরুমে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে।

ঈদুল ফিতরের নামাজ পড়ান ইমাম মুফতি রাহেল।

বিকালের অনুষ্ঠানেও ছিল একই রকমের চমক। প্রবাসী বাংলাদেশিরা সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং আয়োজকদের ধন্যবাদ দেন। আগামীতেও এই ধারা অব্যাহত থাকার আশাবাদ ব্যক্ত করেন।

ইত্তেফাক/এসসি