চট্টগ্রামের লালদীঘি ময়দানে ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলী খেলার ১১৪তম আসরে কুমিল্লার হোমনার মোহাম্মদ শাহজালাল বলী এবার শ্রেষ্ঠত্বের মুকুট ও শিরোপা লড়াইয়ে বিজয়ী হয়েছেন। মাত্র ১ মিনিটের লড়াইয়ে শাহজালালের কাছে হার মানেন গতবারের চ্যাম্পিয়ন জীবন বলী। ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলীখেলা ও মেলায় গৃহস্থালি ও তৈজসপত্র কিনতে অনেকেই ছুটে আসে লালদীঘির পাড়ে। ছবিগুলো মঙ্গলবার (২৫ এপ্রিল) তোলা। ছবি: মোস্তাফিজুর রহমান
