ভোলার বৈদ্যের পোল এলাকায় হয়েছেন। সম্পর্কে তারা শ্বশুর ও জামাই বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ভোলা ও চরফ্যাশন অঞ্চলিক মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শ্বশুর মো. মনির শরীফ (৫০) ও জামাতা মো. আজগর আলী (৩০)।
বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত) মো. রাজীব হোসেন জানান, মোটরসাইকেল যোগে মনির শরীফ ও আজগর আলী তাদের এক নিকটাত্মীয়ের জানাজায় যাচ্ছিল। মোটরসাইকেলটি বৈদ্যের পোল সংলগ্ন এলাকায় গিয়ে বাই রোড (পাশ্ববর্তী রাস্তা) থেকে মেইন সড়কে উঠতে গেলে ভোলা থেকে ছেড়ে আসা চরফ্যাশনগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শ্বশুর ও জামাই নিহত হন। এ ঘটনায় পুলিশ বাস জব্দ করতে পারলেও চালক ও চালকের সহকারী পালিয়ে যাওয়ায় পুলিশ তাদের আটক করতে পারেনি।
লাশ ময়নাতদন্তের জন্য ভোলার ২৫০ শয্যা সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
