আইসক্রিম কিনে ফেরার পথে সড়কে প্রাণ গেলো শিশুর

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ০৯:৩৭

কুষ্টিয়ার মিরপুরে আইসক্রিম কিনে বাড়ি ফেরার পথে ইজিবাইক চাপায় ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। উপজেলার চিথলিয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের দর্গাতলা এলাকায় বুধবার (২৬ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনি আক্তার গোপালপুর গ্রামের কাঠমিস্ত্রী মিকা গাজীর মেয়ে।

গোপালপুর গ্রামের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য আবু সাদাত সুইট জানান, বিকালে আইসক্রিম কিনে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক শিশু মনিকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 

ইত্তেফাক/আরএজে