‘যারা থার্ড ক্লাস তারাই ভাইরাল হতে চায়’

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ২১:৫৮

একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। বরাবরই দেশের বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব তিনি। এবার তিনি 'ভাইরাল' হওয়া নিয়ে মন্তব্য করলেন।

একটি ভিডিও সাক্ষাৎকারে ভাইরাল হওয়া প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ ভাইরাল হতে চায় না। শিক্ষিত মানুষ, পরিবেশের মানুষ, সভ্য সমাজের মানুষ, ভালো পরিবারের ছেলে-মেয়ে ভাইরাল হতে চায় না।’

তার ভাষায়, ‘যারা একটু থার্ড ক্লাস, পরিবার নাই, পরিজন নাই, তারাই ভাইরাল হতে চায়।’

ওমর সানী। ছবি: সংগৃহীত

সবাইকে অনুরোধ করে তিনি বলেন, ‘আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমাদের সঙ্গে এ ধরনের আপনারা ভাইরাল হতে চান, এমন হতে চান, এগুলো বলবেন না। এগুলো বলবেন বস্তিতে গিয়ে!’

ইত্তেফাক/বিএএফ