ইউক্রেনে রুশ হামলা, মা-সন্তানসহ নিহত ৫

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১৩:৩৩

রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন নগরীতে ব্যাপক হামলা চালিয়েছে। শুক্রবার ভোররাতে চালানো এ হামলায় এক মা এবং তার তিন বছরের সন্তানসহ পাঁচজন নিহত হয়েছে । দেশটির মধ্যাঞ্চলের নগরী নিপ্রোর মেয়র বরিস ফিলাতোভ এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্স।

সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে তিনি নিহত হওয়ার খবর জানায়। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলেননি।  

এলাকার সামরিক প্রশাসনের প্রধান ইহোর তাবুরেটস জানায়, ওমানের কেন্দ্রীয় শহরে, একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে  ক্ষেপণাস্ত্র আঘাত করলে তিনজন নিহত ও  আটজন আহত হয় এবং এতে আগুন লেগে যায়। 

এ রাতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় বার বার কেঁপে উঠেছে কিয়েভ। পুরো ইউক্রেন জুড়েই ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা হিসেবে সাইরেন বেজেছে এবং বিস্ফোরণের বিকট আওয়াজ পাওয়া গেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন চ্যানেল খবর প্রকাশ করেছে।

কিয়েভ বা অন্যান্য নগরীতে হতাহতের সংখ্যা বা কী ধরণের ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। কিয়েভ প্রশাসন থেকে বলা হয়ছে, তাদের অ্যান্টি-এয়ারক্রাফ্ট ইউনিট সক্রিয় রয়েছে।

ইত্তেফাক/এফএস