ধানমন্ডি মধুবাজারে ওয়াসার পাম্প স্থাপন কাজ পরিদর্শনে কাউন্সিলর

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১৮:৩৭

দীর্ঘদিনের তীব্র পানির সংকট দূর করতে পশ্চিম ধানমন্ডির মধুবাজার এলাকায় বসছে ওয়াসার পানির পাম্প। গতকাল পাম্পের কাজ সর্বশেষ অগ্রগতি পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর ইলিয়াছুর রহমান।

এ সময় তিনি পানির পাম্প কবে নাগাদ চালু হবে সে বিষয়েও খোঁজখবর নেন। এছাড়া এ এলাকায় পানির সমস্যা সমাধানে ওয়াসার পাম্প বসাতে সহায়তা করায় দক্ষিণ সিটির মেয়র, সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সবার প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। 

এ সময় মধুবাজার সমাজ কল্যাণ সমিতির সভাপতি ফারুক খান মুকুলের সভাপতিত্বে সমিতির সদস্য মুহিবুল আহসান শাওন, দর্পন, রতন, রাজা, আসাদ ও লাল মিয়াসহ এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

ইত্তেফাক/এএএম