‘তোমার সব পাগলামির পরও তোমাকেই ভালোবাসি’

আপডেট : ০১ মে ২০২৩, ১৭:২৯

৩৫-এ পা দিলেন আনুষ্কা শর্মা। আনুষ্কার জন্মদিনে অভিনেত্রীকে আদুরে বার্তা জানালেন বিরাট কোহলি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Virat Kohli (@virat.kohli)

স্ত্রীর একগুচ্ছ ছবি পোস্ট করে বিরাট লেখেন, ‘ভাল-খারাপ, সব পরিস্থিতিতেই তোমায় ভালোবাসবো! তোমার সব পাগলামি সত্ত্বেও তোমাকেই ভালোবাসি! তুমিই আমার সব কিছু, শুভ জন্মদিন।’

২০১৭ সালে ইটালিতে বিরাট কোহলির সঙ্গে গাঁটছড়া বাঁধেন এই বলিউড অভিনেত্রী। তার আগে ২০১৩ সাল থেকে প্রেম। একটি শ্যাম্পুর বিজ্ঞাপনের সেটে একে অপরের সঙ্গে প্রথম পরিচয় হয় বিরাট ও আনুষ্কার। এরপর প্রেম থেকে পরিণয়। বিয়ের বছর তিনেক পরে বিরুষ্কার কোলে আসে তাদের সন্তান ভামিকা। বিয়ের এত বছর পরেও এই যুগলের প্রেম বলিউড পাড়ায় এখনও চর্চিত। 

ইত্তেফাক/এআই