জেনেভায় বাঙালিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আপডেট : ০১ মে ২০২৩, ১৯:৫০

বাংলাদেশ স্থায়ী মিশন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি মো. সুফিউর রহমানের সরকারি বাসভবন বাংলাদেশ হাউজে ঈদুল ফিতরের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) এ মিলনমেলার আয়োজন করা হয়।

মধ্যাহ্ন ভোজের এই অনুষ্ঠানে মিশনে কর্মরত বর্তমান ও সাবেক কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাসমূহে কর্মরত ও অবসরপ্রাপ্ত বাংলাদেশি, জেনেভায় বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী অংশ নেন। এ সময় রাষ্ট্রদূত সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

দেশীয় পোশাক ও খাদ্য সমাহারে মনে হচ্ছিল এ জেনো সুইজারল্যান্ডের বুকে ছোট্ট এক টুকরো বাংলাদেশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘের উপস্থায়ী  প্রতিনিধি সঞ্চিতা হক, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি জমাদার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শ্যামল খান, বাংলাদেশে ক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাদাত হোসেন, আইয়ান জুনায়েদ, মোহাম্মদ তারেক প্রমুখ।

ইত্তেফাক/এএইচপি