জীবননগর সীমান্তে ১২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার

আপডেট : ২২ জুন ২০১৯, ১৪:৪১

চুয়াডাঙ্গার জীবননগরে পরিত্যক্ত অবস্থায় ১২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবির সদস্যরা।তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। শনিবার উপজেলার নতুনপাড়া সীমান্ত এলাকা হতে ফেন্সিডিলগুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ডিএনসিসি মেয়রের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

বিজিবি জানায়, গোপন সংবাদে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের আমবাগানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় নতুনপাড়া আমবাগানে কৌশলে লুকিয়ে রাখা একটি ব্যাগ থেকে ১২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় কেউ আটক হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন খালিশপুরস্থ-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নজরুল ইসলাম খান।

ইত্তেফাক/এমআরএম