জীবননগরে নারী এনজিও কর্মকর্তার মৃত্যু

আপডেট : ০৩ মে ২০২৩, ১৯:০৫

চুয়াডাঙ্গার জীবননগরে মাটি বোঝায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্র্যাকের ক্রেডিট কর্মকর্তা নাজমা খাতুন (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন মোটরসাইকেল চালক ব্র্যাকের অপর ক্রেডিট কর্মকর্তা অনাদি চরণ (৩২)। তার অবস্থা সংকটজনক। 

বুধবার (৩ মে) দুপুর ১টার দিকে উপজেলার উথলী ইউনিয়নে সেনেরহুদা গ্রামের জিরোপয়েন্ট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হতাহত দু’জনই উপজেলার আন্দুলবাড়িয়া ব্র্যাক অফিসে ক্রেডিট কর্মকর্তা হিসেবে কর্মরত। 

নিহত নাজমা যশোর জেলার মনিরামপুর উপজেলার বাসিন্দা। আহত অনাদি চরণকে মুমূর্ষু অবস্থায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় জনতা দুর্ঘটনাকবলিত ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে গেছে। এ নিয়ে ঈদের পর সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্য ঘটল। 

জীবননগর থানার ওসি নাসির উদ্দীন মৃধা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

ইত্তেফাক/পিও