মেসির চেয়ে রোনালদোর আয় বেশি

আপডেট : ০৪ মে ২০২৩, ১১:০৭

গত এক বছরে পৃথিবীর সব ক্রীড়াবিদ মিলিয়ে কে বেশি আয় করেছেন তার একটা যোগ-বিয়োগ করেছে যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বস ম্যাগাজিন। তারা জানিয়েছে যে, ২০২২ সালের উপার্জনের ভিত্তিতে টাকার গদিতে প্রথম দশে কোন ক্রীড়াবিদরা রয়েছেন। মাঠ ও মাঠের বাইরে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসিদের উপার্জন মিলিয়েই এই তালিকা তৈরি করা হয়েছে। ক্রীড়াবিদরা খেলে যে পুরস্কার মূল্য, বেতন, বোনাস। যোগ করা হয়েছে তাদের সঙ্গে চুক্তি হওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে স্পনরসরশিপ চুক্তি, আরো নানা বিষয়। দেখা যায় এই তালিকায় ফুটবলার ও বাস্কেটবল খেলোয়াড়ের সংখ্যাই বেশি। তবে শীর্ষ তিনে তিন ফুটবলার।

সব থেকে ওপরে আছেন সিআর  সেভেন। পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের ফুটবলার পর্তুগালের মহাতারকার গত বছর ২০২২ সালের আয় ১০৯ মিলিয়ন পাউন্ড। রোনালদোর পরে আছেন মেসি। দ্বিতীয় স্থানে থাকা পিএসজির ফুটবলার মেসি আয় ১০৪ মিলিয়ন পাউন্ড। এক্ষেত্রে একটা কথা বলা যায় মেসি এখন সৌদি আরবে গেছেন, হয়তো নতুন চুক্তির আলোচনা করবেন। সৌদির লিগে খেলতে গিয়ে টপকে যেতে পারে আয়।

মেসির পরই আছেন পিএসজির আরেক তারকা কিলিয়ান এমবাপ্পে। ২০২২ সালে তার আয় ১০০ মিলিয়নের নিচে, ৯৬ মিলিয়ন পাউন্ড আয় করেছেন।

তিন ফুটবলারের পর এসেছেন বাস্কেটবল খেলোয়াড়। চারে আছেন বাস্কেটবলের মহানক্ষত্র লেব্রোন জেমস। গত বছর তিনি আয় করেন ৯৫ মিলিয়ন পাউন্ড। পাঁচ নম্বরে মেক্সিকান বক্সার ক্যানসেলো আলভারেজ। গত বছর তিনি আয় করেছেন ৮৮ মিলিয়ন পাউন্ড। এরপর আছেন গলফ স্টার ডাস্টিন জনসন। ছয় নম্বরে রয়েছেন তিনি। গতবছর ডাস্টিনের পকেটে এসেছে ৮৬ মিলিয়ন পাউন্ড।  আরেক গলফার আছেন সাত নম্বরে। তিনি ফিল মিকেনসন, গত বছর তার আয় ৮৫ মিলিয়ন পাউন্ড। আটে রয়েছেন আরেক বাস্কেটবল স্টার। স্টিফেন গত বছর উপার্জন করেছেন ৮১ মিলিয়ন পাউন্ড। নয় নম্বরে রাজা রজার ফেদেরার। টেনিসের সর্বকালের অন্যতম সেরা ফেদেরার গত বছর আয় করেন ৭৬ মিলিয়ন পাউন্ড।  সব শেষে রয়েছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় কেভিন ডুরান্ট। ২০২২ সালে তার আয় ৭২ মিলিয়ন পাউন্ড।

ইত্তেফাক/এসএস