ক্রেমলিনে হামলার পেছনে যুক্তরাষ্ট্র: রাশিয়া

আপডেট : ০৪ মে ২০২৩, ১৮:২৯

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্যে ক্রেমলিনে ড্রোন হামলা চালানোর পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে দাবি করেছে মস্কো। পুতিনের ওপর আক্রমন করার সিদ্ধান্ত কিয়েভে নেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্রে নেওয়া হয় নি। আজ বৃহস্পতিবার সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এমন অভিযোগ করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

তিনি বিবৃতিতে আরও বলেন, কিয়েভ তাই করে যা তাকে করতে বলা হয়। যদিও পেসকভ এ নিয়ে কোনো প্রমাণ  দিতে পারে নি। কিন্তু তদন্ত শুরু করা হয়েছে বলে জানান তিনি।

দিমিত্রি পেসকভ বলেন, যুক্তরাষ্ট্র লক্ষ্যবস্তু ঠিক করছে, আর তার পরিকল্পনা ইউক্রেন বাস্তবায়ন করছে—এই বিষয়টি যে রাশিয়ার জানা, সে সম্পর্কে ওয়াশিংটনের অবগত থাকা উচিত।

ক্রেমলিন সিনেট ভবনের গম্বুজ । ছবি: এএফপি

গতকাল মার্কিন কর্মকর্তারা জানান, ক্রেমলিনে ড্রোন হামলার বিষয়ে হোয়াইট হাউস অবগত ছিলো না।

ইউক্রেনও হামলার দায় অস্বীকার করেছে।

ক্রেমলিন বলেছে, এই হামলার প্রতিশোধ নেওয়ার অধিকার রাশিয়া রাখে। তবে এই প্রতিশোধ কী হতে পারে, তা তারা জানায়নি।

ইত্তেফাক/এফএস