ইন্দুরকানীতে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের স্বনির্ভর খাল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
নিহত স্কুলছাত্রী তামান্না আকতার (৯) উপজেলার রামচন্দ্রপুর গ্রামের খলিলুর রহমানের মেয়ে। সে ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল।
জানা যায়, শুক্রবার বিকালে তামান্না বাড়ির পাশের স্বনির্ভর খালে গোসল করতে যায়। অনেক সময় পাড় হলেও বাড়ি না ফেরায় তার খোঁজ করা হয়। বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি।
আরও পড়ুন: বগুড়া-৬ উপ নির্বাচন: ১১১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ
পরে শনিবার বিকালে বাড়ি থেকে আট কিলোমিটার দুরে স্বনির্ভর খালে ভাসমান অবস্থায় স্থানীয়রা ওই শিশুর লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ উদ্ধার করে।
এ বিষয়ে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনা শুনে শুক্রবার রাতে আমরা ঘটনা স্থলে যাই। পরে খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/অনি
