সারাদেশের মত শিবচরেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। শনিবার (২২ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে ৬-১১ ও ১২-৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. শামসুদ্দিন খান। এ সময় তাঁর সঙ্গে সরকারি কর্মকর্তাসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা গেছে, উপজেলার ১৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৬-১১ মাস বয়সী ৬ হাজার শিশুকে এবং ১২-৫৯ মাস বয়সী প্রায় ৪১ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কাজে সরকারি ১৬০জন মাঠকর্মীসহ স্বেচ্ছাসেবী প্রায় ৮৮৮ জন কর্মী কাজ করেছে। উপজেলার প্রতিটি এলাকার মাঠকর্মীরা লঞ্চঘাট, ফেরি ঘাট, বাস-ট্রার্মিনালসহ সব জায়গায়ই ভ্রাম্যমাণ ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াছে। যাতে করে কোন শিশুই ভিটামিন এ ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে।
আরো পড়ুন: যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৯
এ বিষয়ে শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল মোকাদ্দেস বলেন, সারাদেশের মত শিবচরেও ৬-১১ ও ১২-৫৯ মাস বয়সী শিশুদের জাতীয় ভিটামিন এ ক্যাপসুল খায়ানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে সমস্ত উপজেলায় মাঠকর্মীদের মাধ্যমে সকাল ৮ থেকে বিকাল ৪ পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
ইত্তেফাক/এমআই
