নাহিয়ানকে সুস্থ জীবনে ফেরাতে এগিয়ে আসুন

আপডেট : ০৬ মে ২০২৩, ১৯:৫২

চার বছর ১০ মাস বয়সি ছোট্ট নাহিয়ান জন্ম থেকে সেরিবাল পালসি রোগে আক্রান্ত। ফুটফুটে এই শিশুটিকে স্বাভাবিক জীবনে ফেরাতে বাবার অক্লান্ত পরিশ্রমের পরেও বাধা হয়ে দাড়িয়েছে অর্থ। রোগটি শনাক্ত হওয়ার পর থেকে বাবা মো. নাঈম তুঘলিল দেশে ও ভারতে বিভিন্ন ধরনের থ্যারাপি ও চিকিৎসা করিয়েছেন। স্বাভাবিক জীবনে ফেরাতে শিশুটির আরো দীর্ঘ মেয়াদি চিকিৎসা প্রয়োজন। সামান্য বেতনে চাকরি করা নাঈম ছেলের সুস্থতার জন্য সহায়সম্বল সব শেষ করেছেন। এখন নিরুপায় হয়ে এই রোগের ব্যয়বহুল চিকিৎসা করাতে সমাজের হৃদয়বান ও বিত্তবানদের প্রতি আর্থিক সহযোগিতা চেয়েছেন।

নাহিয়ানের বাবার সঙ্গে যোগাযোগ ও সাহায্য পাঠানোর ঠিকানা—বিকাশ নম্বর ০১৩০৮৯৬৭১৫৮, মো. নাঈম তুঘলিল, সঞ্চয়ী অ্যাকাউন্ট নম্ব্বর— ৪০৩৩৫৩৭৩২৩৩০০, এবি ব্যাংক, বনানী শাখা, ঢাকা।

 

ইত্তেফাক/এএএম