ভোলায় মোটরসাইকেল গ্যারেজ ও পুরাতন মালামাল বিক্রির দোকানে আগুন লাগার খবর পাওয়া গেছে। এতে সিফাত ট্রেডার্স ও মেঘনা অটো গ্যারেজ নামে দুটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। শনিবার দুপুর দেড়টার দিকে পৌর শহরের উকিল পাড়া মসজিদের সামনে এ আগুনের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুন লাগার পর পাশের ওয়ালটন সার্ভিস সেন্টারের অগ্নি নির্বাপণ সিলিন্ডার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: ৬ষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষক পলাতক
ভোলা সদর ফায়ার সার্ভিস স্টেশনের উপ সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, শনিবার সকাল নয়টা থেকে এই এলাকার বিদ্যুৎ লাইনের কাজ চলছিল।ফলে এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ধারণা করছি, সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ সাত থেকে দশ লাখ টাকা। তবে তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
ইত্তেফাক/অনি
