হাঁসফাঁস

আপডেট : ২২ জুন ২০১৯, ২১:০২

সুবীর বসাক

 

গরমেতে হাঁসফাঁস

ছুটে ছুটে কই যাস?

—যাব কই ভাই রে

পুকুরের জলে গিয়ে

বারেবারে নাইরে।

 

ঘরে হলো দায় টেকা

বিজলির নাই দেখা

আসে আর যায় রে

এইবার আষাঢ়েও

বাঁচা হলো দায় রে।

 

রৌদ্রের কী যে তাপ

বারবার ছাড়ি হাঁপ

পড়ি মাথা ঘুরিয়া

প্রাণপাখি খাঁচা ছেড়ে

যায় বুঝি উড়িয়া।