সুনামগঞ্জে কৃষকের ধান কাটতে সহায়তা করছে ছাত্রলীগকর্মীরা

আপডেট : ০৭ মে ২০২৩, ১৮:২৭

কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে জমির পাকা ধান তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন সুনামগঞ্জের গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামের কৃষক রহমত আলী। বিষয়টি জানতে পেরে করচার হাওয়ের প্রায় ৩ বিঘা জমির বোরো ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (৫ মে) জেলা ছাত্রলীগের সহ-সভাপতি লিখন আহমেদের নেতৃত্বে নেতাকর্মীরা কৃষক রহমত আলীর জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।

ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশে এ কর্মসূচি পালন করেছেন তারা।

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা লিখন আহমেদ জানান, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে থাকে।করোনাকাল থেকেই ছাত্রলীগ এই কার্যক্রম হাতে নেয়। তখন সুনামগঞ্জে তীব্র শ্রমিক সংকট দেখা দিয়েছিল। সেসময় ছাত্রলীগের কর্মীরা কৃষকদের কাজে সাহায্য করেছে।

ছাত্রলীগ নেতা কাউসার আহমেদ, শাকিল আহমেদ, আবু বক্কর সিদ্দিকী, আব্দুস সামাদ টিপু, অনিক দাস, সাদেক আহমদ, জুবায়ের আহমদ,উ বায়েদ হোসেন, সোহাগ আহমদ-সহ অনেকেই গৌরারংয়ে ধান কাটার কাজে অংশ নিয়েছেন।

ইত্তেফাক/এসটিএম