টেক্সাসে গাড়ি চাপায় নিহত ৮

আপডেট : ০৮ মে ২০২৩, ১১:১২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি গাড়ি দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। রোববার (৭ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ব্রাউনসভিল শহরে এ ঘটনা ঘটে। নিউ ইয়র্ক পোস্টের  এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় পুলিশের মুখপাত্র মার্টিন স্যান্ডোভাল গণমাধ্যমকে জানান, অভিবাসীদের থাকার জন্য নির্মিত একটি ভবনের বাইরে লোকজন বাসস্টপে অপেক্ষা করছিল। এ সময় একটি গাড়ি তাদের চাপা দিলে হতাহতের ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি গাড়ি দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন।

ধাক্কা দেওয়ার পর গাড়ির চালককে আটক করে আশেপাশের লোকজন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ কর্মকর্তা মার্টিন স্যান্ডোভাল জানান, চালকের বিরুদ্ধে বেপরোয়া ভাবে গাড়ি চালানোসহ আরও কিছু অভিযোগ আনা হয়েছে। আর এটা দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত, তাও খতিয়ে দেখা হচ্ছে। চালককেও চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তার ড্রাগ ও অ্যালকোহল পরীক্ষা করা হবে।

এ সময় একটি গাড়ি তাদের চাপা দিলে হতাহতের ঘটনা ঘটে।

ব্রাউনসভিল শহরটি মেক্সিকো সীমান্তে অবস্থিত। সীমান্ত পেরিয়ে অনেক অভিবাসী এ শহরে আশ্রয় নিয়েছে। দুর্ঘটনাস্থলের বিল্ডিংটি মূলত এই লোকদের জন্য নির্মিত হয়েছিল। তবে গতকালের ঘটনায় হতাহতদের মধ্যে কোনো অভিবাসী ছিল কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইত্তেফাক/ডিএস