মুক্তির প্রথমদিনই ‘কবির সিং’ এর বাজিমাত

আপডেট : ২২ জুন ২০১৯, ২১:৩০

মুক্তির প্রথমদিনই আলোচনার শীর্ষে শহীদ কাপুর ও কিয়ারা আদভানির 'কবির সিং'। তেলেগু সিনেমা 'অর্জুন রেড্ডি'র রিমেক এই সিনেমাটি নিয়ে হুবহু নকল করার সমালোচনা থাকলেও থম দিনেই বক্স অফিস কাঁপিয়েছে সিনেমাটি।

তবে সমালোচনা যাই হোক, প্রথম দিনেই বক্স অফিস কাপিয়ে দিয়েছে সিনেমাটি। প্রথম দিনেই সিনেমাটির আয় প্রায় ২০ কোটি রুপি। এই সিনেমার মধ্য দিয়ে শহীদ নিজের রেকর্ড ভাঙলেন। এর আগে শহীদের 'পদ্মাবত' সিনেমার প্রথমদিনের রেকর্ড ১৯ কোটি রুপি। ছবি নির্মাণে খরচ হয়েছে ৬০ কোটি রুপি। 

কম বাজেটের এই সিনেমাটি অল্প দিনেই বক্স অফিসে হিট সিনেমার তালিকায় চলে আসবে বলে ধারণা করা হচ্ছে। সিনেমাটি প্রসঙ্গে শহীদ কাপুর বলেন, 'প্রথম দিনের আয় থেকে সিনেমাটি নিয়ে আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে। ভক্তদের কাছে আমি কৃতজ্ঞ। তাদের উল্লাস বলে দিচ্ছে সিনেমাটির মধ্য দিয়ে তাদের কতটুকু কাছে যেতে পেরেছি।' সাধারণ দর্শকদের পাশাপাশি অনেক বলিউড তারকারাও শহীদ ও কিয়ারাকে শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন:  ফিরলেন গুলবাদিন, আফগানদের দ্বিতীয় উইকেটের পতন

উল্লেখ্য, বলিউডজুড়ে এখন আলোচিত সিনেমা 'কবির সিং।' শহীদ কাপুরের সাথে এই সিনেমায় জুটি বেঁধেছেন কিয়ারা আদভানি। তেলেগু সিনেমা ‘অর্জুন রেড্ডি’র রিমেক 'কবির সিং'। তবে 'অর্জুন রেড্ডি'কে হুবহু নকল করায় সমালোচনার তোপে পড়েছে 'কবির সিং'। 

ইত্তেফাক/জেডএইচডি