অবশেষে ওসির হস্তক্ষেপে মুক্ত সেই অনিলের পরিবার

আপডেট : ২২ জুন ২০১৯, ২১:৩১

রাজশাহীর মোহনপুরের বাকশিমইল গ্রামের অনিল চন্দ্রের পরিবার গত চারদিন যাবত অবরুদ্ধ ছিলেন। পরিবারটির বাড়ি থেকে আসা-যাওয়ার একমাত্র পথটি বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছিলেন স্থানীয় প্রভাবশালী ছবের আলী। এ অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন অনিল চন্দ্র ও তার স্ত্রী শ্রী মতি মায়া রানী। 

দৈনিক ইত্তেফাক অনলাইনসহ বেশকিছু গণমাধ্যমে এ খবর প্রকাশিত হওয়ার পর শুক্রবার বিকেলে মোহনপুর থানার অফিসার ইনচার্জ মুস্তাক আহম্মেদের হস্তক্ষেপে পরিবারটি মুক্ত হয়। সরিয়ে ফেলা হয় টিনের বেড়া।

আরও পড়ুন: পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেলো দিনমজুরের

ইউএনও বরাবর অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় এক যুগের বেশি সময় ধরে বাকশিমইল গ্রামে বাড়িঘর করে বসবাস করে আসছিলেন অনিল কুমার প্রামাণিক। কিন্তু দ্বন্দ্বের জেরে গত ১৮ জুন সকালে প্রতিবেশী মৃত নাদের আলীর ছেলে ছবের আলী দলবল নিয়ে অনিলের বাড়ি যাওয়া-আসার একমাত্র পথটি বেড়া দিয়ে বন্ধ করে দেয়। এতে ছেলে-মেয়ে নিয়ে অবরুদ্ধ হয়ে পড়ে অনিলের পরিবার। 

ইত্তেফাক/অনি