ফের যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ

আপডেট : ০৯ মে ২০২৩, ১২:২৩

দেশের বৃহৎ ও একমাত্র দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানা (জেএফসিএল) ফের সার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

সার কারখানার অ্যামোনিয়া পাম্পে লিকেজ হওয়ার কারণে সোমবার (৮ এপ্রিল) রাতে থেকে সার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

কারখানার মহাব্যবস্থাপক (অপারেশন) সাইদুর রহমান বলেন, ‘পাম্পের লিকেজ মেরামতের কাজ চলছে, তবে প্ল্যান্টের পাম্প মেরামত করতে আরও এক-দুই দিন সময় লাগতে পারে।

এ নিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে ৭৬ দিনে তিনবার কারখানার সার উৎপাদন বন্ধ হলো বলে কারখানার সূত্রে জানা গেছে।

 জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানার ভেতরের অংশ। ছবি: সংগৃহীত

কারখানার তথ্য অনুযায়ী, বিগত বছরের জানুয়ারি মাসে ভারতীয় বিশেষজ্ঞ তানাজি এস.পন্দেকারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের এনজি বুস্টার কমপ্রেসার পরিদর্শনে আসেন। পরিদর্শনের সময় তানাজি এস.পন্দেকার এনজি বুস্টারের একটি বাটনে প্রেস করেন। এতে বিকট শব্দে অ্যামোনিয়া প্ল্যান্ট বন্ধ হয়ে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। কয়েকদিন চেষ্টা চালিয়ে ইউরিয়া উৎপাদনে ফিরে গেলেও  ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় কারখানার রিফরমার টিউব লিকেজ দেখা দিলে ফের ইউরিয়া সার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

এছাড়া প্রয়োজন অনুযায়ী গ্যাস সরবরাহ না পাওয়ায় এর আগে গত বছর ২১ জুন যমুনার সার উৎপাদন বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন বন্ধ থাকার পর গ্যাস সরবরাহ করা হলে ওই বছর ১৮ ডিসেম্বর থেকে কারখানাটি উৎপাদনে ফেরে।

ইত্তেফাক/আরএজে