কলাপাড়ায় পাঁচ হাজার মিটার অবৈধ জাল জব্দ

আপডেট : ১২ মে ২০২৩, ১৪:১১

পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জের হলদিবাড়িয়া খালে অভিযান চালিয়ে করে ৮টি অবৈধ চাইনিজ জাল উচ্ছেদসহ পাঁচ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

শুক্রবার (১২ মে) বেলা ১১টায় উপজেলার হলদিবাড়িয়া খালে এ অভিযান চালান কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় জব্দ করা জাল জনসম্মুখে আগুনে পোড়ানো হয়।

জাহাঙ্গীর হোসেন বলেন, উপজেলার খালগুলোতে মাছের উৎপাদন বৃদ্ধির জন্য প্রশাসনের অভিযান অব্যহত থাকবে। সরকারি খাল কেউ জাল দিয়ে আটকিয়ে মাছ শিকার করতে পারবে না।

ইত্তেফাক/এসকে