রাজধানীর মহাখালী রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন বলে পুলিশ শুক্রবার জানিয়েছে। বৃহস্পতিবার (১১ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মামুন (৩৭) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মৃত মাইনুদ্দিনের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানায় জানানো হয়েছে।
