শেরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ১২ মে ২০২৩, ২০:০৯

শেরপুরের ঝিনাইগাতীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ মে) সকাল ১০টার দিকে উপজেলার মহারশী ব্রিজপাড় এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো ব্রিজপাড় এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে লাবিবা (৮) ও নুরুল ইসলামের ছেলে মহিবুল্যাহ (৮)। নিহতরা সম্পর্কে খালাতো ভাইবোন। 

জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে তার বাড়ি থেকে বের হয়। কিন্তু দীর্ঘসময় পরেও বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুজি করতে থাকে। দুপুর আড়াইটার দিকে স্থানীয়রা মহারশী নদীর পানিতে তাদের ভাসতে দেখে। পরে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। 

ঝিনাইগাতী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া বলেন, ঘটনা শুনেছি। তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ইত্তেফাক/এবি/পিও