সাফে কাবরেরার ৩৫ জনের দলে ২ নতুন মুখ 

আপডেট : ১৩ মে ২০২৩, ১৯:৩০

আগামী মাসে ভারতের বেঙ্গালুরুতে শুরু হবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। 'দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ' খ্যাত এই টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতিও শুরু করে দিচ্ছে বাংলাদেশ। আগামী ৪ জুন শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। আর এই প্রস্তুতি ক্যাম্পকে সামনে রেখে ৩৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। 

৩৫ সদস্যের দলে আছেন এলিটা কিংসলে।

শনিবার (১৩ মে) বাফুফে ভবনে জাতীয় দল কমিটির সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করা হয়।  ৩৫ সদস্যের এই দলে পুরোনো ফুটবলারের ছড়াছড়ি।  মাত্র দুজন নতুন ফুতবল্র ডাক পেয়েছেন ৩৫ সদস্যের এই দলে। 

ডাক পাওয়া নতুন দুই ফুটবলার হলেন ফর্টিস এফসির ফরোয়ার্ড রফিকুল ইসলাম ও মোহামেডানের ডিফেন্ডার মুরাদ হোসেন। এছাড়াও প্রথমবারের মতো সাফ দলে ডাক পেয়েছেন নাইজেরিয়ার নাগরিকত্ব ছেড়ে বাংলাদেশি হওয়া এলিটা কিংসলি।

 ৩৫ জনের প্রাথমিক দলে যারা আছেন

গোলরক্ষক: আনিসুর রহমান , মিতুল মারমা, শহিদুল আলম, মেহেদী হাসান শ্রাবণ।

ডিফেন্ডার: কাজী তারিক রায়হান, ইয়াসিন আরাফাত, সাদ উদ্দিন, রিমন হোসেন, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন, তপু বর্মন, ঈশা ফয়সাল, মেহেদী হাসান মিঠু, রহমত মিয়া, মুরাদ হোসেন, আলমগীর মোল্লা।

মিডফিল্ডার: মাশুক মিয়া, সোহেল রানা, মজিবুর রহমান জনি, সোহেল রানা, শাহরিয়ার ইমন, রবিউল হাসান, জামাল ভূঁইয়া, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, আবু সাঈদ, মোহাম্মদ হৃদয়, মেহেদী হাসান রয়েল।

ফরোয়ার্ড: রাকিব হোসেন, সুমন রেজা, মতিন মিয়া, ফয়সাল আহমেদ, এলিটা কিংসলি, মোহাম্মদ ইব্রাহিম, রফিকুল ইসলাম, আমিনুর রহমান সজীব।

ইত্তেফাক/জেডএইচ