তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নয় বেসরকারি ফলাফলে এগিয়ে আছেন এরদোয়ানের তুমুল প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারুগলু। এমনই দাবি করছেন কিলিচদারুগলুর দলের নেতারা। খবর বিবিসি ও আল-জাজিরার।
আংকারার মেয়র যিনিও এরদোয়ানের প্রধান বিরোধী দল সিএইচপির অংশ। তিনি বলেছেন তুরস্কজুড়ে ২৩ দশমিক ৮৭ শতাংশের ব্যালট বক্সের ভোট গণনা সম্পন্ন হয়েছে। এতে এগিয়ে আছেন কেমাল কিলিচদারুগলু।
এর আগে তুরস্কের রাষ্ট্রীয় আনাদোলু এজেন্সি ৪০ শতাংশের ব্যালট বক্সের ফলাফলে এরদোয়ানকে এগিয়ে রাখে। আনাদোলু এজেন্সি ১৭ শতাংশ ভোট গণনার ওপর ভিত্তি করে ফলাফল প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের একে একে পার্টি ৫৬ দশমিক ৬৭ শতাংশ ভোটে এগিয়ে। অন্যদিকে এরদোয়ানের তুমুল প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারুগলুর সিএইচপি পেয়েছে ৩৭ দশমিক ৪১ শতাংশ।
এমন ফলাফলের বিরোধীতা করেছেন কেমালও। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি জানান, তিনি এগিয়ে আছেন। তিনি লিখেছেন, আমরা এগিয়ে আছি।
এছাড়া আঙ্কা নামে দেশটির এক প্রাইভেট সংবাদ সংস্থা ৩১ দশমিক ৩ শতাংশ ভোটের ফলাফলে কেমাল এগিয়ে আছেন বলে জানিয়েছে। সেখানে বলা হয়েছে, ৪৭ দশমিক ৪ শতাংশ ভোটে এগিয়ে আছেন কেমাল কিলিচদারুগলু। অন্যদিকে এরদোয়ান পেয়েছেন ৪৬ দশমিক ৮ শতাংশ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে এবার ভোটার সংখ্যা ৬ কোটি ৪১ লাখ। এর মধ্যে ১৭ লাখ ৬০ হাজার ভোটার আগাম ভোট দেন। এছাড়া এবারে প্রথমবারের মতো ভোট দিয়েছেন অন্তত ৪৯ লাখ ভোটার।
গত ২০ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় আছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। দেশটিতে এতদিন অনেকটা একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন এরদোয়ান। তবে এবারের মতো এর আগে তিনি এতটা চ্যালেঞ্জের মুখে পড়েননি।

