হত্যা মামলার আসামি আলী ইমামকে বহিষ্কার করলো ছাত্রলীগ

আপডেট : ১৫ মে ২০২৩, ২১:৩৯

ঝালকাঠিতে জেলা ছাত্রলীগের সহসভাপতি ও সায়মা পারভীন হত্যা মামলার আসামি আলী ইমাম খানকে স্থায়ী বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সোমবার (১৫ মে) বিকালে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা করা হয়।

ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধু বলেন, কোনো ব্যক্তির অপকর্মের দায়ভার ছাত্রলীগ নেবে না। সায়মা হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে আলী ইমামকে জেলা ছাত্রলীগের সহসভাপতি  পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। 

ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, আলী ইমাম খানকে আসামি করে নিহত তরুনীর বাবা একটি হত্যা মামলা করেছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এবি/পিও