দক্ষিণখানে নকশা বহির্ভূত বাড়ি নির্মাণ করায় রাজউকের জরিমানা

আপডেট : ১৬ মে ২০২৩, ১৩:৫৬

রাজধানী দক্ষিণখান মৌশাইর এলাকায় নকশা বহির্ভূতভাবে বাড়ি নির্মাণ করায় রাজউক উচ্ছেদ অভিযান চালায়। এ সময় কয়েকটি বহুতল ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলাসহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

দক্ষিণখান এলাকায় মঙ্গলবার (১৬ মে) সকালে অভিযান শুরু হয়ে দুপুরে শেষ হয়। আধন সাইফ গার্ডেন (বাধন বিল্ডার্স লিমিটেড)একটি বহুতল ভবনসহ কয়েকটি ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলা হয়।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন ২/১ আওতাধীন দক্ষিণখান এলাকায় রাজউক নকশা বহির্ভূত বাড়ি নির্মাণ করায় মোবাইল কোর্ট পরিচালনা করি। নিয়ম না মেনে ভবন নির্মাণের কারণে একটি ভবনকে জরিমানা করা হয়। একই সাথে সতর্ক করা হয়।

মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক জোন ২/১ এর অথরাইজড অফিসার পলাশ সিকদার, মোবাইল কোর্ট সহকারি অথরাইজড অফিসার আব্দুল লতিফ, ইমারত পরিদর্শক আমিন কবিরসহ রাজউকের অন্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসসি