বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার দলে ভেড়ালো কাউন্টি ক্লাব

আপডেট : ১৮ মে ২০২৩, ০১:১৯

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের দল কেন্ট দলে ভিড়িয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত পেসার আরাফাত ভূঁইয়াকে। ২০২৩ সিজনে বাকী অংশের জন্য আরাফাতকে দলে ভিড়িয়েছে দলটি।

আরাফাতের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। কেন্টের 'বি' দলের হয়ে খেলে ১৭ উইকেট নিয়েছেন আরাফাত। গত ছয় বছরে সারে, এসেক্স এবং ডার্বিশায়ারের 'বি' দলের হয়ে খেলেছেন তিনি।

কেন্টে যোগ দিয়ে বেশ উচ্ছ্বসিত আরাফাত। তিনি বলেন, 'কেন্টে যোগ দেওয়া আমার কাছে চাঁদে হাতে পাওয়ার মতো ব্যাপার। একজন পেশাদার ক্রিকেটার হয়ে ওঠার স্বপ্ন সত্যি হয়েছে এবং আমি মনে করি আমার সমস্ত পরিশ্রম সার্থক হয়েছে।'

তিনি আরও বলেন, 'আমি কেন্টের কাছে কৃতজ্ঞ, বিশেষ করে 'বি' দলের কোচ মার্ক ডেকারের প্রতি। তারা আমার প্রতি যে বিশ্বাস দেখিয়েছে তার জন্য কৃতজ্ঞ। আশা করি সুযোগ পেলে আমি ভালো পারফর্ম করতে পারব।' 

ইত্তেফাক/জেডএইচ